ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।

2026-10-15T17:35:31+00:00
2026-10-15T17:35:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর পরিচালক সাইদুজ্জামান সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিনজ। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিএন্ডআইটি)। 


গঠিত কমিটির কার্যপরিধি হলো ইউএনডিপি কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ করা এবং ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। 

প্রয়োজন অনুযায়ী কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ই-পার্লামেন্ট  প্রকল্প বাস্তবায়ন  কমিটি গঠন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: