৪০০ গ্যাস সিলিন্ডার লুট, সিরাজগঞ্জে গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী

2026-10-15T18:28:23+00:00
2026-10-15T18:28:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
৪০০ গ্যাস সিলিন্ডার লুট, সিরাজগঞ্জে গ্রেফতার ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম 
৪০০ গ্যাস সিলিন্ডার লুট, সিরাজগঞ্জে গ্রেফতার ৩। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া গ্যাসের ৪৮টি সিলিন্ডার উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাসের সিলিন্ডার একটি ট্রাকে তুলে ঢাকার উদ্দেশে রওনা হন চালক ও তার সহকারীরা। পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন ব্যক্তি ট্রাকটির পথরোধ করেন।

এসময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেন। পরে তাদের মধ্য থেকে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেন বলেও জানা গেছে।

পরে ভোর চারটার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান সংলগ্ন একটি ফাঁকা সড়কে ট্রাকটি থামানো হয়। সেখান থেকে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে যান হামলাকারীরা। এ সময় চালক ও তার সহকারীর কাছে থাকা তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে গতকাল (১৪ অক্টোবর) থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, গতকালকে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কতজন জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের কাছ থেকে লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া গ্যাসের ৪৮টি সিলিন্ডার উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: