দুর্গাপূজায় প্রথমবারের মতো সারাদেশে বিশেষ বাস সার্ভিস চালু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে

2026-10-15T19:04:54+00:00
2026-10-15T19:07:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
দুর্গাপূজায় প্রথমবারের মতো সারাদেশে বিশেষ বাস সার্ভিস চালু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৭:০৭ পিএম
বিআরটিসি। সংগৃহীত ছবি
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। এ সেবার আওতায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২২টি বাস ডিপোতে টিকিট বিক্রি শুরু হবে।

রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। এসব বাস রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে। এসব রুটে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বাস সার্ভিস পরিচালনা করা হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।


এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের আওতায় বিআরটিসির মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ সম্পর্কে তথ্য জানতে কিংবা এ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির প্রধান কার্যালয়ে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো—টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   দুর্গাপূজা  বাস সার্ভিস  চালু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: