জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ

2026-10-15T19:20:44+00:00
2026-10-15T19:20:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই সম্মিলন দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ সম্মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের আরও কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, সম্মিলনে অংশগ্রহণের মাধ্যমে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। একইসঙ্গে কলেজ শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে ধারণা লাভের সুযোগ তৈরি হবে।

সম্মিলনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অপশনে গিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধন সম্পন্ন করার পরই সম্মিলনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।

অনিবার্য কারণে কোনও অধ্যক্ষ সম্মিলনে উপস্থিত হতে না পারলে তার পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষকে নিবন্ধন করে অংশগ্রহণ করতে হবে। সম্মিলনে যোগদানের জন্য অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী টিএ/ডিএ গ্রহণ করতে পারবেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  অধ্যক্ষ সম্মিলন  নভেম্বর  প্রধান অতিথি  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: