সাজেকের দুই সংগঠনের ডাকা অবরোধ প্রত্যাহারের আহবান

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

পর্যটন শিল্পের ক্ষতি এড়াতে সাজেকে দুই সংগঠনের ডাকা অনিদিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত

2026-10-15T20:18:40+00:00
2026-10-15T20:18:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাজেকের দুই সংগঠনের ডাকা অবরোধ প্রত্যাহারের আহবান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম 
অনুদানের চেক বিতরণকালে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। ছবি : সময়ের আলো
পর্যটন শিল্পের ক্ষতি এড়াতে সাজেকে দুই সংগঠনের ডাকা অনিদিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। 

সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণকালে তিনি বলেন, আসন্ন পূজার ছুটিতে পর্যটকেরা সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণে আসতে না পারলে স্থানীয় পর্যটন খাতে বড়ো ধরনের আর্থিক ক্ষতির হবে। পর্যটকেরা যাতে নিবিঘ্নে ভ্রমণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে জেলার প্রায় ৬৮টি মন্দিরে ২৩ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়। গত বছরের তুলনায় এবার সরকারি অনুদান বৃদ্ধি করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা। 

চেক বিতরণকালে, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাচা থোয়াই মারমা, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য এম এন আবছারসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আসন্ন শারদীয় দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সাজেক  অবরোধ প্রত্যাহার  আহবান  খাগড়াছড়ি  ওয়াদুদ ভূইয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: