মতলব উত্তরে অভিযানে ১৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

মতলব উত্তরে ১৪ অক্টোবর দিবাগত গভীর রাতে (১৫ অক্টোবর) মেঘনা নদীর বাহেরচর এবং নাসিরারচর এলাকায় চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে

2026-10-15T20:24:43+00:00
2026-10-15T20:24:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মতলব উত্তরে অভিযানে ১৭ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পিএম 
১৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত
মতলব উত্তরে ১৪ অক্টোবর দিবাগত গভীর রাতে (১৫ অক্টোবর) মেঘনা নদীর বাহেরচর এবং নাসিরারচর এলাকায় চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইঞ্জিনচালিত পুরাতন কাঠের জেলে নৌকাযোগে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মৎস্য আহরণের অভিযোগে ১৭ জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।

এসময় গ্রেফতার আসামিদের কাছ থেকে ১ হাজার ৪শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪ টি ইঞ্জিনচালিত পুরাতন কাঠের জেলে নৌকা জব্দ করা হয়। 

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক ৭টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার ১৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   মতলব উত্তর  অভিযান  জেলে আটক  চাঁদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: