স্কুলে দুই শিক্ষকের মারামারি : বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানো দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে দুজনকে

2026-10-15T20:43:58+00:00
2026-10-15T21:19:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্কুলে দুই শিক্ষকের মারামারি : বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৯:১৯ পিএম
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানো দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে দুজনকে বদলির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত শেষে  বুধবার সন্ধ্যায় প্রতিবেদন দাখিল করেছেন। পরে বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে তিনি বিভাগীয় মামলা করেছেন। পাশাপাশি বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, সম্পর্কে তাঁরা স্বামী ও স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাঁরা মারামারিতে জড়ান। গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিস কক্ষে আফজাল হোসেন ও আসমা বেগম মারামারিতে জড়ান। তাঁদের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের একটি মেয়ে আছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকেন। দুজনের মধ্যে আদালতে মামলাও চলছে। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  ফুলবাড়িয়া  বিদ্যালয়  মারামারি  ধস্তাধস্তি  শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: