নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

সারাদেশ

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক

2026-10-15T21:08:31+00:00
2026-10-15T21:08:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সাজেকে সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবরের জরুরি গণবিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য ফের উন্মুক্ত করা হলো।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, এখন পর্যটক ভ্রমণে আর কোনো বাধা বা বাধ্যবাধকতা নেই।

এর আগে, দুটি সংগঠনের সাজেক সড়কে অবরোধের ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ১১ অক্টোবর সন্ধ্যায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগঠন দুটি তাদের অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করে।

বৃহস্পতিবার বিকেলের দিকে গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দেন।

সড়ক অবরোধ স্থগিতের খবর পাওয়ার পরই রাঙামাটি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর ফলে দুর্গাপূজার ছুটিতে সাজেকে পর্যটকদের যাতায়াতে আর কোনো বাধা রইল না।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল জেলা প্রশাসন। একই সঙ্গে সে সময় সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে এলাকা ছেড়ে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   নিষেধাজ্ঞা  পর্যটক  সাজেক ভ্যালি  রাঙামাটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: