নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের (২০২৬-২০২৮) দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রেস ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিনকে সভাপতি ও দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দ্যা নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।
সময়ের আলো/আতা