জবিতে গরু নিয়ে আনন্দ মিছিল

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূর্বঘোষিত গরু ভোজ কর্মসূচিকে কেন্দ্র করে গরু ক্যাম্পাসে নিয়ে এসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)

2026-10-15T22:50:36+00:00
2026-10-15T22:50:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
জবিতে গরু নিয়ে আনন্দ মিছিল
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ পিএম 
জবিতে গরু নিয়ে আনন্দ মিছিল। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূর্বঘোষিত গরু ভোজ কর্মসূচিকে কেন্দ্র করে গরু ক্যাম্পাসে নিয়ে এসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিজ্ঞান অনুষদ ও উপাচার্য ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে তা শেষ হয়।

মিছিলজুড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দেন। 'লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু', 'লালডা না কালাডা, লাল ডা লাল ডা', 'তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার' এবং 'গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার'—এমন নানা স্লোগানে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।

এর আগে জবিয়ানদের বহুপ্রতিক্ষিত এই ভোজ কর্মসূচির জন্য গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, গাবতলী হাট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফর্মে যে টাকা উঠেছে এবং দেশ-বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের অনুদানে আমাদের গরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। সঙ্গে আমাদের একটা ছাগলও আছে। আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই। শুধু গরু ভোজ নয়, এখানে গরু-ছাগল দুটোই ভোজ হবে। সকল ধর্মাবলম্বীরা এখানে এসে খেতে পারবেন।

কর্মসূচির বিষয়ে তিনি আরও জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে আমাদের খাবার বিতরণ হবে। সবাইকে দাওয়াত জানাচ্ছি। কোন পরিসরে রান্না হবে, কীভাবে বিতরণ হবে— এগুলো আমরা পরে জানিয়ে দেব।

সময়ের আলো/আতা
  বিষয়:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়  জবি  গরু  ভোজ  কর্মসূচি  কে কেন্দ্র করে গরু ক্যাম্পাসে নিয়ে এসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিজ্ঞান অনুষদ ও উপাচার্য ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে তা শেষ হয়। 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: