দিনাজপুরের হিলি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ, শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে নির্বাচন কমিশনার ও নবনির্বাচিত কমিটির সদস্যদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় নবনির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, খুব অল্প সময়ের মধ্যে প্রেসক্লাবের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রেসক্লাবের উন্নয়নে যেকোনো কাজ বা সিদ্ধান্ত সব সদস্যের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।
আলোচনাসভা শেষে দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. তৌহিদুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী (সময়ের আলো ও ক্রিয়েটিভ দিনাজপুর), সহসভাপতি হাসান আলী (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান (গ্লোবাল টিভি), কোষাধ্যক্ষ মো. সাব্বির হোসেন বিপ্লব (বিজয় টিভি), সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক মো. আবিদ হোসেন রাসেল (নাগরিক টিভি) এবং দপ্তর সম্পাদক মো. জনি শেখ (সাপ্তাহিক জিরো পয়েন্ট)।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তজা সরকার (দৈনিক আলোকিত স্বদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মীর (দৈনিক সকালের শিরোনাম) এবং কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন বকুল (মোহনা টিভি), মো. মাহাবুর রহমান (জাগো নিউজ) ও সোহেল ইসলামসহ (ঢাকা মোড় ডট কম) প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সময়ের আলো/এনএন