ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সংঘাত শেষ হওয়ার

2026-10-15T23:29:52+00:00
2026-10-15T23:29:52+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২৯ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : আনাদোলু
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সংঘাত শেষ হওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, শিগগিরই শেষ হবে, কারণ তারাও এটি শেষ করতে চায়। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দাম পাথরের মতো হু হু করে নিচে নেমে আসবে।’

এর আগে মন্টানায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জানান, সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন আলোচনা করতে চাইলেও ইরানের পক্ষে কার সঙ্গে আলোচনা করা হবে, তা নিয়ে তিনি অনিশ্চয়তায় রয়েছেন।

ইরানের বর্তমান সামরিক পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই। তাদের কোনো বিমানবাহিনী নেই। তাদের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের শীর্ষ নেতারা আর নেই। আমার হয়তো তাদের নেতাদের জীবিত রাখা উচিত ছিল, কারণ আমি জানিই না এখন কার সঙ্গে আমরা আলোচনা করছি।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘ইরান একসময় মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল। তারা একসময় শক্তিশালী ছিল, কিন্তু এখন আর তাদের সেই শক্তি নেই।’

ইরানের ১৫৯টি নৌযানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তার নির্দেশে পরিচালিত হামলায় এর একটিও আর সচল নেই। সবকটিই এখন সমুদ্রের তলদেশে।

একই সঙ্গে ইরানের ২৭৪টি যুদ্ধবিমানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজ ব্যবহারের জন্য কয়টি যুদ্ধবিমান অবশিষ্ট আছে? শূন্য! সেগুলোর অবস্থা জানেন? সব ইরানের সুন্দর রানওয়েগুলোতে ছোট ছোট টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।’


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: