৮ দিন ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকবে। বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও

2026-10-15T23:52:45+00:00
2026-10-15T23:52:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
শারদীয় দুর্গাপূজা
৮ দিন ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫২ পিএম 
হিলি স্থলবন্দর। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকবে। বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

জানা গেছে, বাংলাহিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে ভারতের হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে। এর মধ্যে শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি হওয়ায় মোট ৮ দিন বন্ধ থাকছে এই স্থলবন্দরটি। 

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যের আমদানি-রপ্তানি করা হবেনা। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পূর্বের নিয়মে চালু করা হবে। 

হিলি কাস্টমস স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড এক্সপোর্টার ও আমদানি রফতানি সংগঠন দেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের চিঠি দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আমাদের হিলি শুল্ক স্টেশনের দপ্তর খোলা থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান তিনি। 

সময়ের আলো/আতা
  বিষয়:   শারদ  দুর্গাপূজা  দিনাজপুর  হিলি  স্থলবন্দর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: