মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

সারাদেশ

রাজধানীর মোহাম্মদপুর ফলপট্টি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে বাবা ছেলে আহত হয়েছে। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে

2026-10-16T00:00:47+00:00
2026-10-16T00:00:47+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর ফলপট্টি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে বাবা ছেলে আহত হয়েছে। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সারে ৯টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ফলপট্টির ফুটওভারব্রিজের নিচে ঘটনাটি ঘটে। 

আহতরা জানান, তাদের বাসা মোহাম্মদপুর বসিরহাট ৪০ ফিট গার্ডেন সিটি এলাকায়। তারা বাবা ছেলে কাঁচা মালের ব্যবসা করেন। এলাকার সাব্বিরের নেতৃত্বে সোহেল, রমিজ, রাব্বি, হৃদয়, মুন্না চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা ৭–৮ জন মিলে সুমন আলীকে গুলি করে। ছেলে ফাহিম হোসেন এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।  

আহতরা আরও জানান, তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। এলাকার লোকজন তাদের ভয়ে থাকে। অনেকের কাছ থেকে তারা চাঁদা আদায় করে। কেউ চাঁদা না দিলে তাদের উপর হামলা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। এবং ফাহিমের পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজধানী  মোহাম্মদপুর  ফলপট্টি  গুলি  ছুরিকাঘাত  বাবা  ছেলে  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: