কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক ২ পুলিশ

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাদের ফিরিয়ে আনতে

2026-10-16T07:41:45+00:00
2026-10-16T07:41:45+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক ২ পুলিশ
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৪১ এএম 
ছবি : সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাদের ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে প্রক্রিয়া চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে দায়িত্ব পালনকালে মাদক উদ্ধারে যাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশ দেখে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন।

পরে দায়িত্বপ্রাপ্ত দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর ঘটনাস্থলে বিএসএফকে ডাকা হয়। আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কুমিল্লা সীমান্ত  মাদক উদ্ধার  আটক  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: