সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ সতর্কবার্তা দেন।
আল-মালিকি বলেন, হুতিদের বিভিন্ন হামলা, রকেট নিক্ষেপ এবং ইয়েমেনের ভেতরে ও বাইরে ভূখণ্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আঞ্চলিক জলপথ ও প্রণালিগুলোর নিয়ন্ত্রণের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে। তার বক্তব্যে এসব কর্মকাণ্ডের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার যোগসূত্র তুলে ধরা হয়।
সৌদি বিমানবন্দরে হামলা বন্ধ করতে হুতিদের প্রতি আহ্বান জানান তিনি।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার বিষয়ে হতাহতের সংখ্যাও তুলে ধরেন আল-মালিকি। তার দাবি, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে এসব হামলায় ১৭ জন নিহত হয়েছেন।
সময়ের আলো/জেডি