শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

শিক্ষা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক

2026-10-16T09:45:27+00:00
2026-10-16T09:45:27+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ এএম 
ছবি : এআই জেনারেটেড
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, বিদ্যালয়গুলোতে দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবরও সাপ্তাহিক ছুটি রয়েছে। এরপর ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।

এদিকে, সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে, কলেজের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ছুটির বিরতি আরও দীর্ঘ হবে।


সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির সূচিতে পার্থক্য থাকছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। তাই দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা থাকতে পারে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  ১০ দিন  ছুটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: