রংপুরে অনুপ্রবেশ করা আটক সেই দুই ভারতীয় নাগরিক কারাগারে

রংপুর সংবাদদাতা

সারাদেশ

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতের দুই নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন

2026-10-16T09:58:22+00:00
2026-10-16T09:58:22+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুরে অনুপ্রবেশ করা আটক সেই দুই ভারতীয় নাগরিক কারাগারে
রংপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ এএম 
অভিযুক্ত দুই ভারতীয় নাগরিক হলেন, ইসমাইল হোসেন ও আব্দুল আলীম মণ্ডল। ছবি : সংগৃহীত
সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতের দুই নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. রফিকুল ইসলাম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত দুই ভারতীয় নাগরিক হলেন, ইসমাইল হোসেন ও আব্দুল আলীম মণ্ডল। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলায়।

পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের একটি ক্লিনিকে আহত অবস্থায় ওই দুই ভারতীয় নাগরিককে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি।


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৪ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দই খাওয়ার চর সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় মামলা করা হয়।

বৃহস্পতিবার দুই আসামিকে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন জানান, আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী ধার্য তারিখে আসামিদের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত।

সময়ের আলো/জোই
  বিষয়:   রংপুর  অনুপ্রবেশ করা  আটক  ভারতীয় নাগরিক  কারাগার  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: