গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে দেশের উন্নয়ন সম্ভব : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর সংবাদদাতা

সারাদেশ

দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।শুক্রবার (১৬ অক্টোবর)

2026-10-16T15:38:08+00:00
2026-10-16T15:38:08+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে দেশের উন্নয়ন সম্ভব : পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম 
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। দেশের প্রয়োজন আছে, মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই। আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। নির্বাচনি প্রক্রিয়া ছিল না। আজকে নির্বাচনি প্রক্রিয়া নতুনভাবে শুরু করেছি। এই যাত্রা অনেক দূর নিয়ে যেতে হবে। অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যে যেখানে আছি না কেন, আমাদের দায়িত্ব হলো সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনের দিনগুলো পার করা। দলমত-নির্বিশেষে চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী করে রাখতে। তাহলে অন্তত রুটিন ওয়ার্কও যদি আমরা করে যেতে পারি, বাংলাদেশে উন্নয়ন সম্ভব।’

পানিসম্পদ মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। ওই পরিস্থিতি সবাই নিজেদের মতো করে মোকাবিলা করেছেন। এখন দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে, যা তিন বছর আগেও সম্ভব হবে বলে তাঁরা ভাবেননি। এই স্বাভাবিক জীবন ধরে রাখতে হবে।


তিনি আরও বলেন, ‘ধরে রাখতে গেলে এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে অভাব আছে, অনটন আছে। এই অভাব-অনটনের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের চলতে হচ্ছে। এরপরও যদি স্বাভাবিক জীবনটা না পাই, তাহলে আপনার শিক্ষা, অবস্থান, সচেতনতা, সমাজকর্মী, মানবকল্যাণে নিয়োজিত ব্যক্তি—এই যে আমার রাজনীতি, এটার কী মূল্য আছে?’

রাজনৈতিক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদে বিভিন্ন ইস্যুতে সুন্দর আলোচনা হলেও বাইরে অনেক সময় সেই আলোচনা ধরে রাখা যায় না। কখনো রাগের বশে অন্য কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করা হয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সব দিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা প্রমুখ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গণতন্ত্র  ভিত  দেশের উন্নয়ন  পানিসম্পদ মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: