দুর্গাপূজায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পঞ্চগড় জেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

2026-10-16T16:12:32+00:00
2026-10-16T16:13:21+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ৪:১৩ পিএম
প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পঞ্চগড় জেলার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীরে ৩৬০ মিটার দীর্ঘ নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও উৎসব উদযাপনের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দুর্গাপূজা ঘিরে কোনো সুযোগসন্ধানী বা ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে পঞ্চগড়ে বিএনপির অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তাঁরা পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক অবস্থান করে স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো গুজব, অঘটন বা অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য জেলাজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। তাঁর মতে, এটি একটি ইতিবাচক ও নজিরবিহীন পদক্ষেপ।

এর আগে প্রতিমন্ত্রী চাওয়াই নদীর ভাঙন রোধে নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধের নামফলক উন্মোচন করেন। এ সময় তিনি প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পঞ্চগড়  দুর্গাপূজা  ফরহাদ হোসেন আজাদ  পূজামণ্ডপের নিরাপত্তা  নদীতীর প্রতিরক্ষা বাঁধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: