গোবিন্দগঞ্জে ৩৪ মামলার পলাতক আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৩৪টি মামলার পলাতক আসামি বারিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যা

2026-10-16T16:24:25+00:00
2026-10-16T16:24:25+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে ৩৪ মামলার পলাতক আসামি গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম 
৩৪টি মামলার পলাতক আসামি বারিক। ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৩৪টি মামলার পলাতক আসামি বারিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আরেক পলাতক আসামি খলিলুর রহমানকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামদিয়া ইউনিয়নের পুইয়াগাড়ি গ্রামে বারিকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার বারিকের বয়স ৪০ বছর। তিনি পুইয়াগাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। দিনাজপুর, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতার অপর ব্যক্তি খলিলুর রহমানের বয়স ৫৫ বছর। তিনি একই গ্রামের নছির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   গোবিন্দগঞ্জ  গাইবান্ধা  বারিক গ্রেফতার  ডিবি পুলিশ  পলাতক আসামি  হত্যা মামলা  চাঁদাবাজি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: