৭৫ বছরের পাত্রের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের পাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রেমের সম্পর্কে বয়স যে বাধা নয়, তা যেন আরও একবার আলোচনায় আনলেন ভারতের উত্তর প্রদেশের এক যুগল। ৭৫ বছর বয়সী

2026-10-16T17:44:07+00:00
2026-10-16T17:44:07+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
৭৫ বছরের পাত্রের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের পাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম 
পাত্র ও পাত্রীর বয়সের ব্যবধান ৪৫ বছর। ছবি : সংগৃহীত
প্রেমের সম্পর্কে বয়স যে বাধা নয়, তা যেন আরও একবার আলোচনায় আনলেন ভারতের উত্তর প্রদেশের এক যুগল। ৭৫ বছর বয়সী রামসুঘারের সঙ্গে আংটি বদল করেছেন ৩০ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রীনা রাজপুত। তাদের বয়সের ব্যবধান ৪৫ বছর। সম্প্রতি তাদের বাগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের আউরাইয়া জেলার আরিয়ারি গ্রামের বাসিন্দা রামসুঘার এবং দয়ালপুরের বাসিন্দা রীনা এক সপ্তাহ আগে স্থানীয় একটি বিউটি পারলারে আংটি বদল করেন। নবরাত্রির পর ধর্মীয় রীতি মেনে তাঁদের বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রামসুঘার জানান, গত দুই বছর ধরে রীনা তাদের বাড়িতে যাতায়াত করতেন। এভাবেই পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।


রামসুঘারের মেয়ে রাধাও একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি জানান, তার মা সাত বছর আগে মারা গেছেন। রাধা ও রীনা একসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করতেন। সেই সূত্রেই রীনার সঙ্গে তাঁদের পরিবারের নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে।

বয়সের এত বড় ব্যবধান নিয়ে রীনা রাজপুতের কোনো আপত্তি নেই। বিয়ের সিদ্ধান্তে তিনি খুশি জানিয়ে রীনা বলেন, ‘ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না।’

এদিকে, তাদের বাগদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা। অনেকেই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের প্রচারণা কি না, সেই প্রশ্ন তুলেছেন। তবে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুই পরিবারই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করে আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ৭৫ বছরের পাত্র  আংটি বদল  ৩০ বছরের পাত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: