জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-10-16T18:07:32+00:00
2026-10-16T18:07:32+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম 
গ্রেফতার আসামিরা। ছবি : সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভোড়া হাজীবাগ এলাকার মো. তুষারের ছেলে শুভ আহমেদ (২০), পূর্ব চান্দনা এলাকার মো. আক্কাছ আলীর ছেলে মো. ইয়াছিন (২৬) এবং একই এলাকার হুরমুজ আলীর ছেলে ছানোয়ার হোসেন হৃদয় (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্‌ম এলাকায় মাদকসংক্রান্ত অভিযোগে অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে একটি কক্ষে রাখা হয়। এর কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে একদল দুর্বৃত্ত ফাঁড়িতে হামলা চালায়। তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।

আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে বাধা দিতে গিয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


ঘটনার পর রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। পরে গাজীপুর সদর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফারুক হোসেন জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। সদর থানা-পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা  গ্রেফতার ৩ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: