বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬

2026-10-16T18:46:43+00:00
2026-10-16T18:47:42+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ৬:৪৭ পিএম
গোকুলপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার আলাইপুর গোকুলপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পরিচালিত এ অভিযানে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করে।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গৌরাঙ্গপুর এলাকার আব্দুল রহমানের ছেলে মিন্টু রহমান এবং গোকুলপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা ওরফে সুমন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা এ কাজে সহায়তা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নদীর বাঁধ, আশপাশের পরিবেশ ও জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে।

বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, বিভিন্ন অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় সংশ্লিষ্ট দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলন ও এ কাজে সহায়তা করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নদীর বাঁধ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাঘা  অবৈধভাবে বালু উত্তোলন  জরিমানা  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: