দেশের সব হাসপাতালে রাখতে হবে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে

2026-10-16T19:54:42+00:00
2026-10-16T19:54:42+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
দেশের সব হাসপাতালে রাখতে হবে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে সংশ্লিষ্ট দপ্তর ও অধিদফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বই তিনটির নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’।

জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত বইগুলোর এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।


স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার গত ২৩ আগস্টের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার বাংলাবাজারের ইসলামী টাওয়ার।

নির্দেশনার আওতায় স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরকে রাখা হয়েছে।

এ ছাড়া জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে বইগুলো সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দেশ  হাসপাতাল  জিয়াউর রহমান  খালেদা জিয়া  বই 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: