শিশুকে মেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুহুল আমিন বাবু (৫৭) নামে বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। পরে গণপিটুনি দিয়ে

2026-10-16T20:16:54+00:00
2026-10-16T20:16:54+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশুকে মেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম 
রুহুল আমিন বাবু। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুহুল আমিন বাবু (৫৭) নামে বৃদ্ধকে আটক করেছে এলাকাবাসী। পরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার জালশুকা প্রকাশ মোর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

আটক রুহুল আমিন বাবু একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি পূজামণ্ডপের কাছে মেলায় সহপাঠীদের সঙ্গে ঘুরতে যায় শিশুটি। এ সময় তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দৌড়ে পালাতে চেষ্টা করে। স্থানীয় জনতা হাতেনাতে ধরে তাকে গণধোলাই দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।


এ ঘটনায় শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান,শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। শিশুটিকে হেফাজতে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শিশু  ধর্ষণচেষ্টা  বৃদ্ধ আটক  মেলা থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা  কালিয়াকৈর  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: