ক্লাব ছাড়তে পারেন লিসান্দ্রো, গন্তব্য বার্সেলোনা?

ক্রীড়া ডেস্ক

খেলা

রোনালদোর পর এবার কি তবে লিসান্দ্রো মার্টিনেজের পালা? ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সমালোচনা করে ক্লাব ছাড়ার শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। তাকে

2026-10-16T21:09:51+00:00
2026-10-16T21:09:51+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
ক্লাব ছাড়তে পারেন লিসান্দ্রো, গন্তব্য বার্সেলোনা?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম 
লিসান্দ্রো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
রোনালদোর পর এবার কি তবে লিসান্দ্রো মার্টিনেজের পালা? ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সমালোচনা করে ক্লাব ছাড়ার শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। তাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, আর পরিস্থিতির ওপর নজর রাখছে বার্সেলোনা।

ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সমালোচনা করে বেশ বিপাকেই পড়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। এর আগে প্রকাশ্যে ক্লাবটির সমালোচনা করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করেছিল ম্যানইউ। 

এবার মার্টিনেজকে ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও তার সঙ্গে চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি, তবে আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাঁকে বিক্রি করে দিতে পারে রেড ডেভিলরা। 


এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির রক্ষণভাগে পাউ কুবার্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, পরীক্ষিত বাঁ পায়ের বল প্লেয়িং ডিফেন্ডারের ঘাটতি রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই জায়গায় মার্টিনেজ হতে পারেন কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনার সঙ্গে মানানসই বিকল্প।

বর্তমানে তার বাজারমূল্য ৪৫ মিলিয়ন ইউরো হলেও, যেহেতু আগামী মৌসুমে শেষ হবে চুক্তির মেয়াদ, তাই ২০ মিলিয়নের মাঝেও পেয়ে যেতে পারে বার্সেলোনা। 

বাঁ পায়ের ডিফেন্ডার হিসেবে বল পায়ে স্বচ্ছন্দ মার্টিনেজের সামর্থ্য বার্সেলোনার রক্ষণভাগে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে তাঁকে দলে নেওয়ার বিষয়ে ক্লাবটির আগ্রহ কতটা জোরালো, কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ছাড়তে রাজি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চললেও, আপাতত তার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত নয়। আগামী মৌসুমের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়। রোনালদোর মতো একই পরিণতির মুখে পড়বেন কি না মার্টিনেজ, নাকি ওল্ড ট্র্যাফোর্ডেই নিজের জায়গা ধরে রাখবেন— সেদিকেই এখন নজর ফুটবলবিশ্বের।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ক্লাব  লিসান্দ্রো  গন্তব্য  বার্সেলোনা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: