ইসলামবিদ্বেষী স্লোগান : ফিফার শাস্তির মুখে স্পেন

সময়ের আলো ডেস্ক

খেলা

মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় শাস্তির মুখে পড়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন বন্ধ রাখতে

2026-10-16T21:51:28+00:00
2026-10-16T22:04:01+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
ইসলামবিদ্বেষী স্লোগান : ফিফার শাস্তির মুখে স্পেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৫১ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ১০:০৪ পিএম
ছবি : সংগৃহীত
মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় শাস্তির মুখে পড়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন বন্ধ রাখতে হবে স্পেনকে। পাশাপাশি ফিফা ২০ হাজার ডলার জরিমানাও করেছে। 

গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধের প্রায় ১০ মিনিটে স্পেনের একদল সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন স্লোগান দিতে শুরু করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই স্লোগান শোনা যায়।

ঘটনার পর স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বানও জানানো হয়। তবে গ্যালারির কিছু অংশ থেকে দুয়ো দেওয়া হয়।

ফিফা স্লোগানটিকে ‘ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী’ হিসেবে উল্লেখ করে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে। স্প্যানিশ ও মিশরীয় ফুটবল ফেডারেশন ঘটনাটির নিন্দা জানালেও, ফিফার কাছে লিখিত বক্তব্যে স্প্যানিশ ফেডারেশন দাবি করে, স্লোগানটি বৈষম্যমূলক আচরণ নয়। তবে ফিফার শাস্তিমূলক কমিটি সেই যুক্তি গ্রহণ করেনি; তাদের পর্যবেক্ষণ, স্লোগানটি নিরীহ ছিল না।

শাস্তি অনুযায়ী, বন্ধ রাখা আসনগুলোর বেশির ভাগ থাকবে দুই গোলপোস্টের পেছনে। ফিফার অনুমোদন পেলে সেখানে পরিবার, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যদের বসানো যাবে। অর্থাৎ, নির্দিষ্ট শর্তে ওই জায়গাগুলো পুরোপুরি ফাঁকা না রেখে বিশেষ দর্শকদের জন্য ব্যবহারের সুযোগ থাকছে।

স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচ সম্ভাব্য জুনে। তবে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠলে শাস্তি পিছিয়ে আগামী বছর ইউরো ২০২৮ বাছাইপর্বের ফাঁকা সূচিতে কার্যকর হতে পারে। এমনটাই জানিয়েছে ফিফা।

সময়ের আলো/আতা
  বিষয়:   মুসলিমবিদ্বেষী স্লোগান  শাস্তি  স্প্যানিশ ফুটবল ফেডারেশন  আন্তর্জাতিক  প্রীতি ম্যাচ  স্টেডিয়াম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: