সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার দুদিন পর মামলা, আসামি ২৫০

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার দুই দিন পর মামলা করা হয়েছে। এ মামলায়

2026-10-16T23:04:59+00:00
2026-10-16T23:05:15+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার দুদিন পর মামলা, আসামি ২৫০
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ১১:০৫ পিএম
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে মব করে পিটিয়ে ওয়াহিদুজ্জামান শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার দুই দিন পর মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিহতের বড় ভাই ১০ জনের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন।

তিনি জানান, মামলার পর শুক্রবার ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকার আলাদা অভিযান চালিয়ে দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার সুবর্ণাবাদ গ্রামের প্রয়াত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।

তবে মামলায় প্রধান আসামি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা ফজলুল হক আমিনীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত ওয়াহিদুজ্জামান শামীম (৪৩) উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে। তার দুটি ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ১২ বছর এবং ছোট ছেলের বয়স ৭ থেকে ৮ মাস।

শামীমের বড় ভাই আব্দুল জলিল সানা বলেন, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় সঠিক তদন্তপূর্বক আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।

ওসি শাহীন বলেন, ঘটনার শুরু থেকে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  দেবহাটা  ধর্ম অবমাননা  অভিযোগ  পিটিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: