সিলেট সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী ভারতের আকুয়া এলাকার জঙ্গল থেকে খালেদ আহমদ (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে

2026-10-16T23:13:49+00:00
2026-10-16T23:13:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিলেট সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:১৩ পিএম 
নিহত খালেদ আহমদ। ছবি : সংগৃহীত
সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী ভারতের আকুয়া এলাকার জঙ্গল থেকে খালেদ আহমদ (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে আনা হয়।

খালেদ আহমদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় ও জকিগঞ্জ ১৯ বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার খালেদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারির সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সঙ্গে চোরাকারবারিদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে অস্ত্রধারী খাসিয়ারা তাদের ধাওয়া করলে খালেদ নিখোঁজ হন।

পরে ফিরে আসা চোরাকারবারিরা খালেদের পরিবারকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে এবং তার লাশ দনা সীমান্তের ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজ নিয়ে ভারতের আকুয়া এলাকার জঙ্গলে তার লাশ পড়ে থাকার খবর পান।

তবে খালেদ বিএসএফের গুলিতে, নাকি আকুয়া এলাকার খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের ধারণা, অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকেলে খালেদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খালেদ আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   সিলেট  কানাইঘাট  সীমান্ত  জঙ্গল  গুলিবিদ্ধ লাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: