সড়ক দুর্ঘটনায় সারা দেশে ঝরল পাঁচ প্রাণ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে ১, নড়াইলে ১, বরিশালের বানারীপাড়ায় ১, বাগেরহাটের মোংলায় ১ এবং ভোলার চরফ্যাশনে একজনসহ সারা দেশে মোট পাঁচজন

2026-10-16T23:57:50+00:00
2026-10-16T23:57:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় সারা দেশে ঝরল পাঁচ প্রাণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ পিএম 
গ্রাফিক সময়ের আলো
সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে ১, নড়াইলে ১, বরিশালের বানারীপাড়ায় ১, বাগেরহাটের মোংলায় ১ এবং ভোলার চরফ্যাশনে একজনসহ সারা দেশে মোট পাঁচজন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সময়ের আলোর প্রতিনিধিরা।

রাজশাহী : রাজশাহীতে রাবির শিক্ষার্থীর প্রাইভেটকারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শাহজালালী। অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইল : নড়াইলে মোটরসাইকেল চাপায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বানারীপাড়া : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। 

গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মাদ রোমান জানিয়েছেন, ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে ঢুকে যায়। 

বাগেরহাট : বাগেরহাটের মোংলায় ইপিজেডের সামনের সড়কে কাকলী বেগম (২৮) নামে এক অন্তঃসত্ত্বা পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গার্মেন্টসের ছুটি শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্র ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 

‎চরফ্যাশন : ভোলার চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে ডাওরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  রাজশাহী  নড়াইল  বরিশাল  বানারীপাড়া  বাগেরহাট  মোংলা  ভোলা  চরফ্যাশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: