সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কাজী নুসরাত জাহান (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার

2026-10-17T10:34:45+00:00
2026-10-17T10:34:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ এএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কাজী নুসরাত জাহান (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুসরাত সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার জামাল কাজী বাড়ির ব্যবসায়ী নুরুল আলম বাবুলের মেয়ে এবং চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে সীতাকুণ্ডে গত সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসেই চার শিশুসহ মোট নয়জনের ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া গেল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ তীব্র জ্বর অনুভব করলে কাজী নুসরাতকে দ্রুত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একই দিন রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


নিহতের বাবা নুরুল আলম বাবুল বলেন, বুধবার সকালে নুসরাতের হঠাৎ জ্বর এলে আমরা তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাই। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে আমাদের ছেড়ে চলে যায়।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ বলেন, এক কলেজশিক্ষার্থীর মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তিনি প্রকৃতপক্ষে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর ও তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট এলাকার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  ডেঙ্গু  কলেজছাত্রীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: