বান্দরবানের রাজার মাঠে দুর্গাপূজা ও শারদ মেলার উদ্বোধন, উৎসবে সম্প্রীতির বার্তা

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উৎসবের আবহে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলা। শুক্রবার (১৬ অক্টোবর)

2026-10-17T11:06:15+00:00
2026-10-17T11:06:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বান্দরবানের রাজার মাঠে দুর্গাপূজা ও শারদ মেলার উদ্বোধন, উৎসবে সম্প্রীতির বার্তা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:০৬ এএম 
শারদ মেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। ছবি : সময়ের আলো
পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উৎসবের আবহে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলা। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে প্রদীপ প্রজ্বালনসহ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের উৎসব নয়; এটি আবহমান বাংলার সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির প্রতীক। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের বার্তা বহন করে এ উৎসব। পূজার আনন্দ ও মানবিক মূল্যবোধ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড়ের কথা উল্লেখ করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা, মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাকের বোল, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। চলতি বছর জেলার সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। উৎসব আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বান্দরবান  রাজার মাঠ  দুর্গাপূজা  শারদ মেলা  উদ্বোধন  উৎসব  সম্প্রীতির বার্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: