মনপুরায় দুই ভাইকে পিটিয়ে জখম, জামায়াত নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মনপুরা (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

ভোলার মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও স্বাস্থ্য কর্মী ফয়সাল হাওলাদারকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মামলা

2026-10-17T13:01:54+00:00
2026-10-17T13:04:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় দুই ভাইকে পিটিয়ে জখম, জামায়াত নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
মনপুরা (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:০১ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ১:০৪ পিএম
সংগৃহীত ছবি
ভোলার মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও স্বাস্থ্য কর্মী ফয়সাল হাওলাদারকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মামলা দিয়েছেন ভুক্তভোগীর বাবা। ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীদের বাবা মো. অহিদুর রহমান হাওলাদার।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মামলার বিষয়টি নিশ্চিত করেন মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম।

তিনি জানান, ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। আসামিরা হলেন, মনপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন মো. মিজান, সুমন, জুয়েল, রিয়াদ ও ফয়সাল। এদের সবার বাড়ি মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।


এদিকে মামলার বাদী ও ভুক্তভোগী শিক্ষক ও স্বাস্থ্য কর্মীর পিতা মো. অহিদুর রহমান হাওলাদার অভিযোগ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্য বাজারে চলাফেরা করে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর উপজেলার মনপুরা ইউনিয়নে ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও তার ভাই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী মো. ফয়সাল হাওলাদার ফজর নামাজ আদায় করে বসে ছিল। পরে মসজিদ থেকে ডেকে নিয়ে জামায়াত নেতা মিজানের নেতৃত্বে হামলা করে পিঠিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভোলা নিয়ে যাওয়া হয় গুরুত্বর আহত শিক্ষক ও স্বাস্থ্য কর্মী দুই ভাইকে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মনপুরা  দুই ভাই  পিটিয়ে জখম  জামায়াত নেতা  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: