প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় প্রাক্তনকে ক্ষমা করার দিবস। অতীতের সম্পর্ক নিয়ে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে

2026-10-17T13:51:18+00:00
2026-10-17T13:53:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ১:৫৩ পিএম
পরীমণি। ছবি : সংগৃহীত
প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় প্রাক্তনকে ক্ষমা করার দিবস। অতীতের সম্পর্ক নিয়ে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করাই দিবসটির মূল ভাবনা। তবে, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বোধহয় প্রাক্তনকে ক্ষমা করতে চান না!

শনিবার (১৭ অক্টোবর) ‘আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন’- এমন একটি নিউজ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে রাগের ইমোজি যুক্ত করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নো নো নো নো নোওওও…..’

তবে ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী, তা নিয়ে অবশ্য কিছু বলেননি।


পরীমণির জীবনে একাধিক প্রেম ও বিয়ের ঘটনা রয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন প্রাক্তন অভিনেতা শরীফুল ইসলাম রাজ, যার সঙ্গে বেশ অনেকদিন সংসার করেছেন তিনি। হয়েছেন এক পুত্র সন্তানের মা।

রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই সুখে থাকার চেষ্টা করছেন তিনি। দত্তক নিয়েছেন এক কন্যাও। দুই সন্তানই যেন এখন পরীমণির জগৎ।

সময়ের আলো/মহু

  বিষয়:   প্রাক্তন  ক্ষমা  পরীমণি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: