সাংবাদিক আলিফ হত্যা : আসামিদের গ্রেফতারে আল্টিমেটাম

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের (৪০) হত্যার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ

2026-10-17T16:53:10+00:00
2026-10-17T16:53:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাংবাদিক আলিফ হত্যা : আসামিদের গ্রেফতারে আল্টিমেটাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৪:৫৩ পিএম
প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। ছবি : সংগৃহীত
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের (৪০) হত্যার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ সাংবাদিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক ও নির্মলেন্দু সরকার বাবুল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সাংবাদিক ধনেশ পত্রনবিশ এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদারসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার পরও অপরাধীরা গ্রেফতার না হওয়া উদ্বেগজনক। তাঁরা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তাঁরা আরও হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে নেত্রকোণাসহ সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে সাংবাদিকেরা রামপুর-দুর্গাপুর প্রধান সড়কে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সাংবাদিক হত্যা  লুৎফুজ্জামান আলিফ ফকির  নেত্রকোণা  দুর্গাপুর  মানববন্ধন  হত্যার বিচার দাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: