ব্রহ্মপুত্রে ধরা পড়লো ৯০ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। স্থানীয় এক জেলের কাছে মাছটি বিক্রয় হয়েছে

2026-10-17T17:17:14+00:00
2026-10-17T17:17:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্রে ধরা পড়লো ৯০ কেজির বাঘাইড়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম 
ব্রহ্মপুত্রে ধরা পড়লো ৯০ কেজির বাঘাইড়। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। স্থানীয় এক জেলের কাছে মাছটি বিক্রয় হয়েছে ১লাখ ১০ হাজার টাকায় । যা পরে  খুচরা বিক্রি করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকায়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কিনে নেন।

এদিন সন্ধ্যায় চিলামারী উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে চাহিদাও রয়েছে।

মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগাম অর্ডার দিয়ে এসব মাছ কেনেন। চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বড় বাঘাইড় মাছ ধরার কথা শু‌নেছি। তবে ব্রহ্মপুত্রে দেশীয় বড় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মৎস্য বিভাগের পাশাপা‌শি সবাইকে এগি‌য়ে আস‌তে হ‌বে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুড়িগ্রাম  চিলমারী  ব্রহ্মপুত্র  বাঘাইড়  জেলে  মাছ  বিক্রয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: