নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে দুইদিন আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা

2026-10-17T17:36:34+00:00
2026-10-17T17:36:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম 
হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীতে দুইদিন আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন হায়াতুন্নেছা। গত প্রায় ৪ বছর থেকে মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনেরা খোঁজাখুঁজি করেননি।

শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে পরিচয় শনাক্ত করেন।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   নালিতাবাড়ী  নিখোঁজ নারী  মরদেহ উদ্ধার  শেরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: