প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ রোববার (১৮ অক্টোবর) জারি করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে পদায়ন আদেশ

2026-10-17T17:45:18+00:00
2026-10-17T17:45:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম 
ছবি : এআই জেনারেটেড
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ রোববার (১৮ অক্টোবর) জারি করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক চিঠিতে পদায়ন আদেশ জারির নতুন তারিখ জানানো হয়। 

গত ১১ অক্টোবর এ আদেশ জারির কথা ছিল। এরই মধ্যে বেশ কিছু জেলায় পদায়নের লটারি সম্পন্ন হয়েছে। বাকি জেলাগুলোতে আজ শনিবার ও আগামীকাল রোববার পদায়নের লটারি করা হবে। 

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, শনিবার পদায়নের লটারি আয়োজন করা হবে।

এতে নবনিযুক্ত শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রোববার একই দিনে লটারি ও পদায়ন আদেশ জারির চাপ কমাতে আগেই লটারি আয়োজনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।


ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এরই মধ্যে লটারি শেষে পদায়ন আদেশ জারি করেছে।

গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। প্রায় আট মাস পর ২৪ সেপ্টেম্বর জেলাভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রোববার  প্রাথমিক  নতুন শিক্ষক  পদায়ন  আদেশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: