দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্গাপূজার টানা ছুটি ঘিরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। পরিবার ও স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে

2026-10-17T18:00:36+00:00
2026-10-17T18:00:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম 
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ছবি : সংগৃহীত
দুর্গাপূজার টানা ছুটি ঘিরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। পরিবার ও স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে।

এবার দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা পাঁচ দিনের অবকাশ। অন্যদিকে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে। ফলে শিক্ষার্থী ও তাঁদের পরিবারের অনেকেই দীর্ঘ ছুটিতে আগেভাগে ঢাকা ছাড়ছেন।

শনিবার সরেজমিনে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বিভিন্ন গন্তব্যের টিকিট কাউন্টারে যাত্রীদের দীর্ঘ সারি। পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে। সরকারি ছুটি শুরু হলে এই চাপ আরও বাড়তে পারে।


সায়েদাবাদ থেকে দুই সন্তানকে নিয়ে নোয়াখালী যাচ্ছিলেন সিথি রায়। তিনি বলেন, কর্মব্যস্ততার কারণে বছরের অন্য সময়ে পরিবারের সবাইকে নিয়ে বাড়ি যাওয়া কঠিন হয়ে পড়ে। দীর্ঘ ছুটির সুযোগে সন্তানদের গ্রামের পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নানাবাড়ি যাচ্ছেন।

কুমিল্লাগামী যাত্রী অসিত কুমার দে বলেন, এবার টানা ছুটি পাওয়ায় পরিবারের সবাই মিলে আগেভাগেই গ্রামে যাচ্ছেন। এতে স্বজনদের সঙ্গে বেশি সময় কাটানো যাবে।

মহাখালী থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী মো. তানভীর আহমেদ। তিনি জানান, অফিসের ছুটি মিলিয়ে প্রায় ১০ দিনের মতো অবকাশ পেয়েছেন। তাই গ্রামে স্বজনদের সঙ্গে পূজা ও ছুটির আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টদের আশা, সরকারি ছুটি শুরু হলে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। যানজট ও যাত্রাপথের ভোগান্তি সত্ত্বেও স্বজনদের সঙ্গে উৎসব উদ্‌যাপনের আনন্দে ঢাকা ছাড়ছেন অনেকে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দুর্গাপূজা  ছুটি  ফাঁকা  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: