সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতকের

2026-10-17T18:12:08+00:00
2026-10-17T18:12:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম 
শৈলকুপা থানা। ছবি : সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে শনিবার দুপুরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিবুলের পরিবারের সাথে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সেসময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ও তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যান মজিবুল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে রাখে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতকের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘাতক রবিউলকে আটকে অভিযান চলছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   শৈলকুপা  সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব  ভাইয়ের লাঠির আঘাত  ভাই খুন  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: