‘ওয়ার্ল্ড টক’ অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয় ও প্রেম। তারপর হাজার হাজার মাইল পেরিয়ে চীন থেকে মাদারীপুরে প্রেমিকার বাড়িতে চীনা যুবক। অচেনা-অজানা

2026-10-17T18:34:04+00:00
2026-10-17T18:34:04+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘ওয়ার্ল্ড টক’ অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম 
মাদারীপুরে প্রেমিকার বাড়িতে চীনা যুবক। ছবি : সময়ের আলো
‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয় ও প্রেম। তারপর হাজার হাজার মাইল পেরিয়ে চীন থেকে মাদারীপুরে প্রেমিকার বাড়িতে চীনা যুবক। অচেনা-অজানা দুইজনের পরিচয় মাত্র কয়েক মাস হলেও ভালোবাসার টানে ছুটে এসেছেন বাংলাদেশে। আর এদিকে চীন থেকে আসা যুবককে একনজর দেখতে আশেপাশের মানুষজন প্রেমিকার বাড়িতে ভিড় করছেন। 

এমন ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মোস্তফা ব্যাপারীর কলেজ পড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সাথে ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে মাত্র চার মাস আগে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিং’-এর। পরে নিয়মিত দুজনের মধ্যে চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্ঠতা, প্রথমে বন্ধুত্ব, পরে হয় প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ১৫ অক্টোবর চায়না থেকে ঢাকার হজরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন যুবক। পরে হাফিজার আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রেমিকার বোনের বাসায় ওঠেন তিনি। পরদিন ১৬ অক্টোবর প্রেমিকার গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে আসা হয় তাকে। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা হলেও ভালোবাসার টানে ছুটে আসেন প্রেমিক ওয়াং এরলিং।

এই খবর ছাড়িয়ে পরলে আশেপাশের মানুষজনসহ আত্মীয়-স্বজনও চীনা যুবককে একনজর দেখার জন্য ছুটে আসেন। এদিকে এই খবর পেয়ে হাফিজার বাড়িতে যান থানা পুলিশ ও প্রশাসন। চলছে তার কাগজপত্র যাচাই-বাছাই। পরিপূর্ণ তথ্য সঠিক থাকলে শিগ্‌গিরই প্রেমিকা হাফিজা বিয়ে করতে আগ্রহী চীনা যুবক। তা ছাড়া এ চীনা যুবক প্রেমিকাকে বিয়ে করতে মুসলিমও হতে চান। পরে বৌ নিয়ে নিজ দেশে ফেরার কথা জানান প্রেমিক ওয়াং এরলিং। 

কৃষক মোস্তফা ব্যাপারীর ৬ ছেলে-মেয়ের মধ্যে হাফিজা ৪র্থ। এদিকে চীনের একটি ওয়ার্কশপের দোকানে ওয়াং এরলিং কাজ করেন বলে জানিয়েছেন তিনি।

হাফিজা আক্তার বলেন, ওয়াং এরলিং-এর ছবি দেখে আমার ভালো লাগে। পরে দুজনের প্রেম হয়। পরিবারের সম্মতিতেই আমরা দুজনে বিয়ে করতে চাই। ওয়াং এরলিং বলেছে আমাকে চায়না নিয়ে যাবে। আমিও সেখানে যেতে আগ্রহী। তার সব তথ্য সঠিক হলেই তবে আমি তাকে বিয়ে করবো।

চীনা যুবক ওয়াং এরলিং বলেন, আমার মুসলিম হতে আপত্তি নেই। আমি আসার আগে আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বিয়ে করে বৌ নিয়েই নিজ দেশে ফিরতে চাই।

হাফিজা আক্তারের বাবা মোস্তফা ব্যাপারী বলেন, আমার মেয়ে যেখানে সুখে থাকবে, আমি সেখানেই ওর বিয়ে দেবো। যা কিছু হবে সব সামাজিকতা রক্ষা করেই হবে।

চীনা যুবককে দেখতে আসা আঁখি ইসলাম বলেন, চীনের যুবককে নিজ চোখে দেখতে হাফিজার বাড়িতে এসেছি। দেখে খুব ভালো লাগলো। কখনও চীন দেশের মানুষকে দেখিনি। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক আসার খবরে মেয়েটির বাড়িতে যায় পুলিশ। ছেলেটি চায়না থেকে এসেছে কিনা, তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। চীনা যুবককে কলেজ পড়ুয়া মেয়ে বিয়ে করবে কিনা সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চীনা যুবক  মাদারীপুর  হাফিজা আক্তার  ওয়াং এরলিং  ওয়ার্ল্ড টক অ্যাপ  প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: