সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা : শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে

2026-10-17T18:38:35+00:00
2026-10-17T18:38:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রবাসে বাংলাদেশিরা যেই দেশেই থাকুক, তাদের সেই দেশের আইন মেনে চলার আহ্বানও জানান।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মৃত‍্যুদণ্ডের আদেশ নিয়ে এখনো কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বড় শিক্ষা।   

শামা ওবায়েদ আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি— সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন সেই আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়।  


তিনি বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে— ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার এখনো কোনোকিছুই জানতে পারেনি। এ জন্য ওই দু’জনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে সরকার। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সৌদি আরব  বাংলাদেশির মৃত্যুদণ্ড  শামা ওবায়েদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: