ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চাইলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার

2026-10-17T18:52:59+00:00
2026-10-17T19:03:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৭:০৩ পিএম
নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চাইলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।


ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। আবেদন ইস্যুর শেষ সময় ৩ নভেম্বর এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চায় কমিশন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভোটার এলাকা  বদল  আবেদন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: