প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি নেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে আগামী

2026-10-17T19:08:44+00:00
2026-10-17T19:08:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি নেওয়া হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৮ পিএম 
শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ছবি : সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে ফি আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রাথমিক  বৃত্তি  পরীক্ষা  ফি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: