স্বৈরশাসক পালিয়ে গেলে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার নজির নেই : বিমানমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

স্বৈরশাসক পালিয়ে গেলে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

2026-10-17T19:38:03+00:00
2026-10-17T19:38:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বৈরশাসক পালিয়ে গেলে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার নজির নেই : বিমানমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সময়ের আলো
স্বৈরশাসক পালিয়ে গেলে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন এটা এখন হাস্যকর কথা। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে। সার্বভৌমত্বের জন্য লড়েন। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে প্ল্যান করেছেন সেটা অদ্ভুত।

জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির, শামীম তালুকদার, জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ। 

পরে ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন উপজেলার ৫৭১ টি প্রকল্পের ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   স্বৈরশাসক  প্রতিষ্ঠিত হওয়ার নজির নেই  বিমানমন্ত্রী  জামালপুর  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী  এম রশিদুজ্জামান মিল্লাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: