ঝিনাইদহে ভাইয়ের কোদালের আঘাতে ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে আপন বড়ভাইয়ের কোদালের আঘাতে সোহান মণ্ডল (২৬) নামে যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ

2026-10-17T20:00:33+00:00
2026-10-17T20:02:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে ভাইয়ের কোদালের আঘাতে ভাইয়ের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০০ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৮:০২ পিএম
সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে আপন বড়ভাইয়ের কোদালের আঘাতে সোহান মণ্ডল (২৬) নামে যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তাঁর ভাই অভিযুক্ত সুমন মণ্ডল (৩০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সোহান মণ্ডলের (২৬) ওই গ্রামের ইজাল মণ্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মণ্ডল নিহতের আপন বড় ভাই।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কলহের জেরে সুমন মণ্ডল ও তার ভাই সোহান মণ্ডলের স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে বিকেলে ছোট ভাই সোহান মণ্ডলের সাথে কথা কাটাকাটি হয় বড় ভাই সুমন মণ্ডলের। এক পর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করে। এসময় সোহানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মণ্ডল আটকে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঝিনাইদহ  সোহান মণ্ডল  ভাইয়ের কোদালের আঘাত  ভাইয়ের মৃত্যু  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: