দুর্গাপূজায় গুজব ছড়ালেই ব্যবস্থা, ২৪ ঘণ্টা এসআরবির সাইবার নজরদারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এসআরবির সাইবার মনিটরিং টিম। রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে

2026-10-17T20:15:43+00:00
2026-10-17T20:15:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দুর্গাপূজায় গুজব ছড়ালেই ব্যবস্থা, ২৪ ঘণ্টা এসআরবির সাইবার নজরদারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৮:১৫ পিএম
২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এসআরবির সাইবার মনিটরিং টিম। ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এসআরবির সাইবার মনিটরিং টিম। রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডি সর্বজনীন পূজামণ্ডপ ও কলাবাগান ক্রীড়াচক্র মাঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, পূজামণ্ডপগুলোতে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পূজা উপলক্ষে এসআরবি-২-এর কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক প্রচারণা ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিসর্জনের দিন হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

জরুরি প্রয়োজনে বা গুজবসংক্রান্ত তথ্য জানাতে ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, 'বৈচিত্র্য বাংলাদেশের শক্তি।' তিনি দুর্গাপূজাকে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে সবাইকে নির্ভয়ে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

পাশাপাশি কোনো গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দুর্গাপূজা  গুজব  ব্যবস্থা  এসআরবি  সাইবার  নজরদারি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: