জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত ওয়ার্ড বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তারকে জামায়াতের পক্ষ থেকে উপহার দেওয়া সেলাই মেশিন ফেরত

2026-10-17T21:42:11+00:00
2026-10-17T21:42:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম 
সেলাই মেশিনটি ফেরত নেন ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত ওয়ার্ড বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তারকে জামায়াতের পক্ষ থেকে উপহার দেওয়া সেলাই মেশিন ফেরত দেওয়া হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে তাঁদের বাড়ি থেকে সেলাই মেশিনটি ফেরত নেন ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। 

ঝুমা আক্তার বলেন, আমার স্বামী ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। আমিও বিএনপি পরিবারের সদস্য। আমার স্বামীর বন্ধু ইদ্রিস আলী এক‌টি সেলাই মে‌শিন দেওয়ার আগে তার ব্যক্তিগত উপহার বলেই জানিয়েছিলেন। কিন্তু কয়েকটি গণমাধ্যমে ‘বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই ‌মে‌শিন উপহার’ এই শি‌রোনা‌মে প্রকা‌শিত সংবাদ‌টি সত‌্য নয় । ‌সেলাই মে‌শিন‌টি জামা‌য়া‌তে ইসলামীর পক্ষ থে‌কে দেওয়া হ‌চ্ছে এই বিষ‌য়‌টি আমা‌কে জানা‌নো হয়‌নি। তাই সেলাই মে‌শিনটি ফেরত দি‌য়ে‌ছি ।

জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকটি গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রচার করা হয়েছে। এতে পরিবারটি বিব্রত হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে সেলাই মেশিনটি ফেরত দেওয়া হয়েছে। তাই আমি আমাদের দেওয়া সেলাই মেশিনটি ফেরত নিয়ে যাচ্ছি।

এদি‌কে সেলাই মেশিনটি ফেরত দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গ‌নে আলোচনা তৈরি হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জামায়াত  সেলাই মেশিন  বিএনপি নেতার স্ত্রী  কটিয়াদী  কিশোরগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: