সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ায় খাদ্য কর্মকর্তা আটক

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা

2026-10-17T22:19:57+00:00
2026-10-17T22:20:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ায় খাদ্য কর্মকর্তা আটক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ১০:২০ পিএম
ছবি: উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমান ও জব্দ করা মাছ। ছবি : সময়ের আলো
পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে মাছ ধরে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমান। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হলে তাঁর ধরা প্রায় ২০ কেজি মাছ নিলামে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাছগুলো নিলামে তোলা হলে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী ১ হাজার ৫০০ টাকায় সেগুলো কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে একই দিন রাতে ককসিটে করে মাছগুলো বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পান। এ সময় তাঁকে মাছসহ আটক করে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখেন।

পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর বলেন, আমি প্রশিক্ষণে আছি। এ ব্যাপারে খোঁজ নিতে হবে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, খাদ্য কর্মকর্তা অবশ্যই অন্যায় করেছেন। তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাছগুলো নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   পিরোজপুর  জিয়ানগর  খাদ্য কর্মকর্তা  সরকারি পুকুর  মাছ ধরা  উপজেলা প্রশাসন  নিলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: